পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামে একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, গত শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন- আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।
পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৩
এস/


