পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপি’র কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবীতে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
বুধবার (৩০ শে জুলাই) বিকেল ৫ টায় শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাবেক শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম লিটনেরসঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মো: হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম (টুকু), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রিয়াজ উদ্দিন ফরাজি, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মো: মিল্টন মাঝি, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহোর আালী মৃধা, দেউলবাড়ি ইউনিয় বিএনপি সাবেক আহ্বায়ক মো: ফিরোজ কিবরিয়া।
এ সময় বক্তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে তাদেরকে এখন বিভিন্ন কমিটিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। কিছু দুষ্কৃতিকারী দলের মধ্যে প্রবেশ করে বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলের সুনাম নষ্ট করছে। নাজিরপুর উপজেলায় কোন পকেট কমিটি আমরা মানবো না, বাকি ৪১ টি ওয়ার্ড কমিটি কাউন্সিলের মাধ্যমে করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

