২০২৪ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত একটি ব্যতিক্রমধর্মী বৈষম্যবিরোধী প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতি রোমন্থন করেছেন ফেনীর একদল সচেতন ছাত্র-ছাত্রী।
স্মৃতিচারণে জানা যায়, ২০২৪ সালের ওইদিন কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সরাসরি সমন্বয় না থাকলেও, কেন্দ্রের আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে ফেনীতে চোখে-মুখে লাল কাপড় বেঁধে এক প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনের অন্যতম উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন রহমত আলী মানিক। তিনি আজকের দিনে স্মৃতিচারণ করে জানান, “লাল কাপড় কেনার জন্য আমি জেলা ছাত্রদলের বিপ্লবী সেক্রেটারি মোরশেদ আলম মিলন ভাইয়ের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে ভেতরের বাজার থেকে কাপড় কিনে প্রোগ্রাম করেছিলাম।”
সে সময় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আজিম উদ্দিন, জুবায়ের, জাহেদ আবেদীন সাগর, রাজমান হায়দার, সোহেল, তাসমিম ফারিয়া, জেসি, নাদিয়া, তানভীর ও লিটন।
এই প্রতিবাদ ছিল বৈষম্য, নিপীড়ন ও দমন-পীড়নের বিরুদ্ধে এক নিঃশব্দ অথচ শক্তিশালী বার্তা। এক বছর পরও সেই উদ্যোগ আজ অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

