রামু-নাইক্ষ্যংছড়ি সীমান্তের কুখ্যাত ডাকাত শাহীন গ্রুপের চোরাচালান শাখার প্রধান নুরুল আবছারকে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১১ বিজিবি। তার বিরুদ্ধে ইয়াবা, চেক জালিয়াতি, মারামারি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গেল ২৯ জুলাই ভোরে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পাঁচটি অস্ত্র, গুলি ও মোবাইল জব্দ করা হয়।
এর আগে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শাহীন ডাকাতও গরু ও অস্ত্রসহ ধরা পড়ে। এর ফলে সীমান্তে চোরাচালান ও সন্ত্রাসী তৎপরতা কমেছে।
তবে চক্রটি বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ঠেকাতে মিথ্যা খবর ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় সচেতন মহল সবাইকে বিভ্রান্ত না হতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সীমান্তে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
পড়ুন: কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
দেখুন: টানা ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ইম/


