১৪/০২/২০২৬, ১৬:০৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৬:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুর শহরের পদ্মা হাসপাতালে মিলল মেয়াদ উত্তীর্ণ রি এজেন্ট ও কিট : জরিমানা

চাঁদপুর শহরের বিপুনীবাগের পদ্মা হাসপাতাল ও ডায়গানষ্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রি এজেন্ট ও কিট মেলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে এক অভিযানে এ জরিমানা করে ভোক্তা অধিদপ্তরের টিম।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, পদ্মা হাসপাতাল পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। আমরা এবার
প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি এজেন্ট ও কিট পাওয়ায় তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করেছি। এদিন নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।

পড়ুন: বুড়িচংয়ে সবজি ক্ষেতে গাঁজার চাষ, আটক চাষী

দেখুন: চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন