বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে ভয় পাবেন না, জনগণের রায়ে আসুন : মাহবুবুর রহমান

লক্ষ্মীপুরে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, “পৃথিবীর ৯১টি দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চলছে। পিআর পদ্ধতিতে ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যদি আপনাদের ভোট দেয়, জনগণের ম্যান্ডেটেই ক্ষমতায় যাবেন। পিআর দিলে ৫০% ভোট কোনো দিনই পাবেন না, এ কারণেই ভয়।”

শনিবার (২৯ জুলাই) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে দক্ষিণ তেমুহনী এলাকায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মোখলেছুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শোরাফ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মাওলানা হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদ, এসিট্যান্ট সেক্রেটারি মাওলানা লোকমান মাজহারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি ক্বারী আবুল কাশেম মিজানী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল আলম সহ যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দ।

এসময় দলীয় নেতাকর্মীরা পিআর পদ্ধতিসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং সুষ্ঠু গণতন্ত্রের দাবিতে নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ জন হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন