০২/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনাগাজী প্রেসক্লাবের অভিষেক ও বিদায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা

ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় সংবর্ধনা সভার।

প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির, ওবায়দুল হক, মেহরাব হোসেন মেহেদি, গাজী মো. হানিফ, জহিরুল হক সজিব, আফতাব হোসেন মমিন, সহ-সভাপতি ইলিয়াছ সুমন ও নুরুল আলম, সাবেক সহ-সভাপতি এম. নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোল্লা মো. ইলিয়াছ, কোষাধ্যক্ষ হেদায়েত উল্যাহ ভূঞা, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, সদস্য মামুন পাটোয়ারি ও শহীদুল ইসলাম মামুন প্রমুখ।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন এবং ওসমানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাকিম।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম।

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। তিনি বলেন, “সংবাদকর্মীরা সমাজের দর্পণ। অনুসন্ধানী ও বিষয়ভিত্তিক সংবাদের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে প্রশাসনের কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হয়।” তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং বিদায়ী নেতাদের অবদানের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আবদুর রহিম, সদ্য বিদায়ী সভাপতি মেহরাব হোসেন এবং সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সোনাগাজী কুটিরহাটে ফার্মেসি পরিদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন