বিজ্ঞাপন

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গেলেন নাহিদ

হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আমিরকে দেখতে যান নাহিদ।

রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টেও বিষয়টি নিশ্চিত করা হয়।

অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ বিকেলে হাসপাতালে এসে আমিরে জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন। তারা আমিরে জামায়াতের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ তা’য়ালা তাদের উত্তম জাযা দান করুন। আমিন।’

ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের ফেসবুকে পোস্ট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন