দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
শুক্রবার (১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে- পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। একই সময় এসব জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় ১২ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
বিজ্ঞাপন
পড়ুন: সাত অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস
এস/


