১২/০২/২০২৬, ৬:২০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জিলু মিয়া (৪২)। সে গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের অহিদ মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম রসুলপুরে যাচ্ছিলো সে কনস্টেবল জিলু মিয়া। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় চট্টগ্রামগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশের ছিটকে পড়ে এবং চালক জিলু মিয়া গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, নিহতের মরদেহ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

বিজ্ঞাপন

পড়ুন: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির বিজয় মিছিল, অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন