32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধস তদন্তে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের পৃথক তদন্ত কমিটি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাসের ছাদ ধসে অন্তত ১০জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের আগামী রোববার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পরিচালক (প্রকল্প ও উন্নয়ন) প্রৌকশলী মো হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করে।কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৬ সদস্য তদন্ত কমিটির উপর।যাদের উপর দায়িত্ব এ কাজ দেকবাল করার তাদেরকেও এ কমিটিতে রাখা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। এ নিয়ে ক্যাম্পাসে সমারোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য:বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সঙ্গে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসে পড়ে। এতে আহত ১০ শ্রমিকের মধ্যে আটজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ ও শোক দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন