১৪/০২/২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত আমির হাসপাতালে ভর্তি

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

তাকে শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলটির শীর্ষ নেতারা।

এর আগে, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তাকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি। তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগছেন। 

এরপর ধারাবাহিকভাবে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডা. শফিকুর রহমানের হার্টে ৫টি ব্লক ধরা পড়ে। এসব ব্লকের মধ্যে ৩টি বেশি গুরুতর ও দুটি প্রায় ৫০ শতাংশের মতো ব্লক। গুরুতর তিনটি ব্লক অপসারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

পড়ুন: রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির শঙ্কা, ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি

দেখুন: আলি শামখানির পরিকল্পনায় ফের সংকটে পড়বে ইসরাইল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন