32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ীর ঠাই নাই, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে।
আসুন আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জে সচেতন যুবসমাজ ও স্বল্প মারিয়া এলাকাবাসীর উদ্যোগে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া আইনুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এ মানববন্ধনে মাদক বিক্রি ও মাদক সেবন, জুয়া বন্ধ করার ভূমিকা নিয়েছে সচেতন যুব সমাজ।

এসময় উপস্থিত ছিলেন মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম,
নাগরিক টেলিভিশন ও ঢাকার ডাক পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তফা শাওন,৭১ টেলিভিশন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সালে হোসেন হোসেন রনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বল্প মারিয়া এলাকার মোঃ নজরুল ইসলাম, এনামুল হাসান রুমান, শফিকুল ইসলাম খান, মাহফুজ ইবনে ফেরদৌস,কামরুল ইসলাম, মোঃ শরিফ মিয়া, ফজলুর রহমান, আব্দুল খালেক, মোঃ নুরুল ইসলাম, আব্দুল হামিদ, আমজাদ হোসেন রাসেল, মোঃ আনোয়ার হোসেন নাঈমসহ স্থানীর যুব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে।
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র। মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে।
মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে।

বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

পড়ুন: যুবদল নেতা শান্ত হত্যা মামলার অন্যতম আসামী শাহীন আকন্দ গ্রেফতার

দেখুন: পারমানবিক বো/মা/র চেয়েও ভয়ংকর EMP বানাচ্ছে ইরান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন