বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি ও দুই মোটরসাইকেলের ত্রিমুুুখী সংঘর্ষের ঘটনায় মনিরুজ্জামান (৩০) নামে আরও একজন মারা গেছেন। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মনিরুজ্জামান রংপুর জেলার খামার মোহনা এলাকার ফজু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে থানা ও বিজয়নগর থানা পুলিশ যায়। এসময় ৪ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে সন্ধ্যায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত হয়েছেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পিছনে সিলেট অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়।


নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৮), একই গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯) ও জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৮)। গুরুতরভাবে আহত আরো কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মালিক-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, সিএনজি চলাচল শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন