বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফলে এক রাতে ১১টি দোকানে চুরি

পটুয়াখালীর বাউফলে নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে এক রাতে ১১টি দোকান ও প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, পণ্য সামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

চুরি হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আসাদুল তালুকদারের মিল ও সার-কিটনাশকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, গ্রাম ডাক্তার জাকিরের ফার্মেসি, গণেষ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি এবং তাঁতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি-মনোহারী ও চা দোকান।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রæত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। ওই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নটিতে হাত বাড়ালেই মিলছে মাদক। এর সাথে নেশাপানকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যবসায়ী জানান, সম্প্রতি বাউফলে আইন শৃংখলার চরম অবনতি বিরাজ করছে, যার কারণে এধরনের অপরাধ সংগঠিত হচ্ছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুলিশের টিম পাঠানো হয়েছে। দ্রæত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার লাইন লিকেজ থেকে আগুন, একজনের মৃত্যু

দেখুন: শেয়ারবাজারে নিউলাইন ক্লোদিংয়ের ভয়ংকর জালিয়াতি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন