বিজ্ঞাপন

প্রথম দিনে ১০ হাজারের বেশি ই-রিটার্ন দাখিল

২০২৫-২৬ কর বছরের প্রথম দিনেই অনলাইনে ১০ হাজার ২০২টি আয়কর রিটার্ন দাখিল করেছেন করদাতারা। সোমবার (৪ আগস্ট) অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত বছর একই কার্যক্রমের প্রথম দিনে ই-রিটার্ন দাখিল করেন মাত্র ২ হাজার ৩৪৪ জন। এ বছর তা বেড়ে হয়েছে প্রায় পাঁচগুণ। গত কর বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ অতিক্রম করে।

এনবিআরের সাম্প্রতিক আদেশ অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অক্ষম, প্রবাসী বা মৃত করদাতার আইনি প্রতিনিধিকে ছাড়া দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। যারা নিবন্ধন সংক্রান্ত জটিলতায় অনলাইন রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা যথাযথ আবেদন করে সংশ্লিষ্ট কর অফিসের অনুমোদনে পেপারে রিটার্ন জমা দিতে পারবেন।

বর্তমানে করদাতারা ঘরে বসে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে কর পরিশোধ করে, স্বয়ংক্রিয়ভাবে রসিদ ও আয়কর সনদ সংগ্রহ করতে পারছেন।

করদাতাদের সুবিধার্থে এনবিআরের কলসেন্টার ও অনলাইন সাপোর্ট টিম ২৪ ঘণ্টা কাজ করছে। অনলাইন রিটার্ন দাখিলের ওয়েবসাইট: www.etaxnbr.gov.bd।

এনবিআর জানায়, এনবিআর অটোমেশনের আওতায় অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়ার পদক্ষেপ হিসেবে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বতঃস্ফূর্ত রিটার্ন দাখিলে করদাতাদের উদ্বুদ্ধ করেছে। করদাতাদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে সারা বছর ধরে অনলাইনে রিটার্ন দাখিল এবং অনলাইনে তাৎক্ষণিক আয়কর সনদ প্রদান অব্যাহত ছিল যা চলমান থাকবে। সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল সরকার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন