০২/০৩/২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মনিরুজ্জামান মনি, মুস্তাফিজুর রহমান সদস্য সচিব

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমা- কাউন্সিল খুলনা মহানগর কমান্ড এর ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে। অনুমোদিত এডহক কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফিজুর রহমান নবান।

বিজ্ঞাপন

অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ব ম নুরুল আলম, সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, বীর মুক্তিযোদ্ধা কে এম আলম, বীর মুক্তিযোদ্ধা ইত্তেহাদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর, বীর মুক্তিযোদ্ধা ডি কে হালদার ও বীর মুক্তিযোদ্ধা মো. ফারুকুজ্জামান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর কমান্ড এর এডহক কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে উপজেলা/থানা কমান্ড এর এডহক কমিটি গঠণ করে তা চুড়ান্তভাবে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নিকট পাঠাতে বলা হয়েছে।

পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাজীপুরে জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: মৃ/ত্যুর কাছে হার মানল মাইলস্টোনের ছাত্র রাঙামাটির উক্য চিং মারমা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন