ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের শিশু কন্যা (১২) কে ধর্ষণের অভিযোগে হুমায়ূন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। হুমায়ুন মিয়া ওই এলাকার আসকর আলীর ছেলে। দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাতে শিশুটির মা লিখিত করেন। এরই প্রেক্ষিতে অভিযুক্ত হুমায়ুন মিয়াকে আটক করেছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠানো হবে।
ওসি আরও জানানন, শিশুটি জানিয়েছে গত একমাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল তারই আপন বাবা। গত রোববার রাতেও একই কাজ করে। সে তার মাকে বিষয়টি জানালে থানায় এসে অভিযোগ করলে হুমায়ুনকে পুলিশ আটক করে। শিশুটি হুমায়ুনের দ্বিতীয় স্ত্রীর সন্তান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

