29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অনেক কষ্টে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

২০৭ রান করতে অনেক কষ্ট করতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগাররা। ফলে বড় সংগ্রহ করতে পারেনি।

অনেক বছর ধরেই মিরপুরের উইকেটে রানখরা। তার জন্য এতদিন সবার আঙুল ছিল এখানকার সাবেক কিউরেটর গামিনি ডি সিলভার দিকে। ফলে গামিনিকে সরিয়ে মিপুরের উইকেটের দায়িত্ব দেওয়া হয় টনি হেমিংকে। এই ইংলিশ কিউরেটরও বদলাতে পারলেন না উইকেটের চরিত্র! তার বানানো উইকেটে মিরপুরে প্রথমবার খেলতে নেমে রীতিমতো সংগ্রাম করেছেন বাংলাদেশের ব্যাটাররা। বিপরীতে বড় টার্ন পেয়েছেন স্পিনাররা, যা সামলাতে গিয়ে হিমশিম খেয়েছেন মিরাজ-সোহানরা। তবে ক্যারিবিয়ান স্পিন সামলে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। তার ফিফটিতে কোনোরকমে দুইশ ছুঁয়েছে বাংলাদেশ।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

বিজ্ঞাপন

পড়ুন : ক্যারিবিয়ানদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন