বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন। এক বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রানসংগ্রাহক উইলিয়ামসন। ৯৩ ম্যাচে তার রান ২ হাজার ৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি, সর্বোচ্চ ইনিংস ৯৫ রান।

২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় উইলিয়ামসনের। ব্ল্যাকক্যাপসদের হয়ে তিনি ৭৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১)।

অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, “দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিল। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেওয়ার নতুন অধ্যায় শুরু করার।”

এদিকে ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি উইলিয়ামসন। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বর্তমানে টেস্ট প্রস্তুতিতেই মনোযোগী এই ব্যাটার বলেন, “ব্ল্যাকক্যাপস আমার জীবনের বিশেষ একটি অংশ। এই দলের জন্য নিজের সবটুকু দিতে চাই।”

পড়ুন: এমবাপের জোড়া গোলে রিয়ালের বড় জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন