বিজ্ঞাপন

ক্যানসারের মাঝেই প্রেমিককে বিয়ে করলেন হিনা খান

বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু জীবনকে উদযাপন করতে ভুলছেন না। একের পর এক কেমোথেরাপি, অসহ্য যন্ত্রণা—তবুও থেমে নেই তিনি। এই কঠিন সময়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন, দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করলেন তিনি।

বিজ্ঞাপন

১৩ বছরের সম্পর্কের পর অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে হিনা নিজেই শেয়ার করলেন শুভ মুহূর্তের ছবি। একেবারে সাদামাটা আয়োজনে, শুভ্র পোশাকে, হাতে উজ্জ্বল হীরের আংটি—তাদের বিয়ের মুহূর্ত যেন আরও আবেগঘন করে তুলল পরিস্থিতিকে।

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’-এর সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। প্রযোজক রকি এবং অভিনেত্রী হিনার বন্ধুত্ব সেখান থেকেই প্রেমে পরিণত হয়। ২০১১ সালে ‘বিগ বস’-এর ঘরেও রকির উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে তাদের সম্পর্ক।

এবার রকিকে “স্বামী” হিসেবে পরিচয় দিলেন হিনা। বিয়েটা ছিল তাদের কাছে শুধুই আইনি স্বীকৃতি। কারণ, হিনার নিজের কথায়, ‘বিয়ে আমার কাছে শুধুই এক সামাজিক প্রথা। প্রেম, সমঝোতা ও সঙ্গ দিয়েই আমরা এতদূর এসেছি।’

ক্যানসারের বিরুদ্ধে এই সময় যখন শরীর ক্লান্ত, মন লড়ছে, ঠিক তখন জীবনের পাশে রকিকে সঙ্গী করে এক নতুন অধ্যায় শুরু করলেন হিনা খান। তার এই উদযাপন অনুপ্রেরণা জোগায়, সাহস দেয়, আর প্রমাণ করে—ভালোবাসা সব বাধা জয় করে।

এনএ/

দেখুন: স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণ কী?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন