বিজ্ঞাপন

চীন-পাকিস্তানকে নিয়ে কোনও জোট করছে না বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় একটি জোট গঠন হয়েছে মর্মে নানা আলোচনা চলছে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ‘আমরা কোনো জোট গঠন করছি না।’

বিজ্ঞাপন

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেছেন, চীন ও পাকিস্তানকে নিয়ে ‘ভারতবিরোধী’ কোনও জোট বাংলাদেশ গঠন করছে না। তিন দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ছিল অফিসিয়াল উদ্যোগ, রাজনৈতিক কিছু নয়।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মূলত ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলেও দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

এ সময় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং সেক্ষেত্রে সরকার কি করছে, তাও স্পষ্ট করেন উপদেষ্টা। তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা ‘রিআ্যাডজাস্টম্যান্ট’ বা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।

এদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানের নিয়োগ হলেও এ দায়িত্বে উনি যোগ দিতে চাননি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পড়ুন : রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কির কারণ হ‌তে পা‌রে: পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন