বিজ্ঞাপন

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৭৭৮ জনের মৃত্যু : সেভ দ্য রোড

চলতি বছরের ছয় মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ জুন) গবেষণা সংস্থা সেভ দ্য রোডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে ১৭ হাজার ৯৫৭টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ হাজার ৭৭৮ জন নিহত এবং ১৭ হাজার ৮২৬ জন আহত হয়েছেন। 

এ ছাড়া নৌপথে ৬১৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত ৪৫১ জন। রেলপথে ৫২৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮৪ জন এবং নিহত ১৪ জন।

নিহতদের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিসহ থ্রি হুইলার ধরনের যানবাহন দুর্ঘটনায় ৭৯৫ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ৬৭৩ জন, বাস দুর্ঘটনায় ৮২৫ জন এবং ট্রাক-পিকআপ-লরি দুর্ঘটনায় ৪৮৫ জনের মৃত্যু হয়।

সংস্থাটি আরও জানায়, প্রতি ৩ কিলোমিটারে পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার স্থাপন না করা ও হাইওয়ে পুলিশসহ জেলা-উপজেলা পর্যায়ের পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে সড়কপথে ৬ মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ১১৮টি। ডাকাতদের হামলায় ১০৪ জন আহত হয়েছেন। এ সময়ে নারী শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে ৬১৪টি, ধর্ষণের ঘটনা দুটি।

বিজ্ঞাপন

পড়ুন : কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী ও মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন