বিজ্ঞাপন

দেশে ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪৫ শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ২৬৩ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭২৬ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪২ হাজার ৯৭৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৩৬০ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন