বিজ্ঞাপন

টোলপ্লাজায় ৬ জনের প্রাণহানি : দেড় কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার রুল

টোলপ্লাজায় বাসচাপায় ৬ জনের প্রাণহানির ঘটনায় প্রত্যেকের পরিবারকে দেড় কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট শামসুর রহমান বাদল, অ্যাডভেকেট রিপন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া যাত্রীবাহী একটি বাস।

এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : সোহাগ হত্যার বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন