বিজ্ঞাপন

নিলামে আরও ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিলামের মাধ্যমে ৮টি ব্যাংকের কাছ থেকে আরও ৪৭.৫০ মিলিয়ন বা ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৮টি ব্যাংক থেকে ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যার বিনিময় হার ছিল ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ টাকা।

বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয় জানিয়ে তিনি বলেন, এই নিলামে ডলারের কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৭৫ পয়সা।

উল্লেখ্য, এর আগেও চলতি অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

পড়ুন : আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন