26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২৩:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নুরের ওপর হামলার প্রতিবোদে শুক্রবার সমাবেশ করবে গণ অধিকার পরিষদ

দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশ করবে গণ অধিকার পরিষদ। আগামীকাল শুক্রবার রাজধানীর শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিল উজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনা সদস্যরা দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা করে। সেইসঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেয়। তবে হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় গণঅধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

নুরুল হক নুর জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণঅধিকার পরিষদের ওপর নয় বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা।

গণ অধিকার পরিষদ মনে করে এই হামলার পিছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।

হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল বিকেলে শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশের কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

পড়ুন : নুরের নাক এখনও বাঁকা হয়ে আছে: রাশেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন