বিজ্ঞাপন

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন দলের বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতের রুকন (সদস্য)দের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বাধিক ভোট পেয়ে পুনরায় আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

পড়ুন: বিএনপি প্রতিবাদের পথ নিলে সরকার টিকতে পারবে না: গয়েশ্বর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন