হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই জারুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন।
এ সময় কয়েকজন নারী-পুরুষ এসে আব্দুল হাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আব্দুল হাইর মাথাসহ শরীরের বিভিন্ন গুরুতর জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলমসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আব্দুল হাইর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।
পড়ুন: নরসিংদীতে স্ত্রীকে হত্যায় অভিযুক্ত পলাতক স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেখুন: প্রেমিকার কারণে মায়ের সাথে এ কেমন আচরণ!
ইম/


