বিজ্ঞাপন

মেহেরপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা, সীমান্ত এলাকার নিরাপত্তা, গ্রামীণ জনপদের বিভিন্ন সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা হলেন আমাদের সহযোগী শক্তি। সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন করতে। তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত।

সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে মেহেরপুর জেলা আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ও আব্দুল করিম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উপস্থিতি এবং উন্মুক্ত আলোচনায় পুলিশের সঙ্গে গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে জেলার সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে দুটি বোমার সদৃশ্য বস্তু উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন