বিজ্ঞাপন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৮টার দিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হবে। তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের শেষ সময় খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

পড়ুন: বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন