সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে ওই সরকারের সময় করা বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে আইন প্রণয়ন, সংস্কার কমিশন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ রিটটি দায়ের করেন। রিটে কেবিনেট সচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
আজ সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন রিটকারী সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ নিজে। এ সংক্রান্ত বিষয়ে আজ দুপুরে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
পড়ুন: পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৮৫ আসনে, তৃণমূল ১০৬ আসনে
আর/


