পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, কুপিয়ে জখম ২ জনসহ আহত ৫, আটক ১

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের মোট পাঁচজন। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় এক পক্ষের একজনকে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত জিহাদকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় ছাত্রদলের কোনো নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন