বিজ্ঞাপন

অভ্যুত্থান পরবর্তী সংস্কার উদ্যোগ পুরোপুরি কাজে আসেনি: ড. দেবপ্রিয়

অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করা হলেও তা পুরোপুরি কাজে আসেনি বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডির উদ্যোগে সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণে প্লাটফর্ম ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচের’ আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তৈরি হয়েছিল তা এখন অনেকটাই থেমে গেছে। এর পেছনে বড় ধরনের স্বার্থের সংঘাত আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

আগামী নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে দেশে ঝড় বইছে উল্লেখ করে তিনি বলেন, এই ঝড়ের মধ্যেও সম্পদ রক্ষা করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর সংস্কার নিয়ে মানুষের যে প্রত্যাশা জেগেছিল, তা যথাযথ গুরুত্ব পাচ্ছে কি না, তা নজরে রাখবে বাংলাদেশ রিফর্ম ওয়াচ।

অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, সংস্কারের যে সুযোগ এসেছে তা হারিয়ে যেতে দেয়া যাবে না।

অনুষ্ঠানে অর্থনীতিবিদরা অভিযোগ করেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিটি গঠিত হলেও কার্যত কোনো কাজ হয়নি। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশার বিপরীতে বৈষম্য থেকে গেছে।

বিজ্ঞাপন

পড়ুন: অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন