বিজ্ঞাপন

আখাউড়ায় সম্প্রীতির নজির, শেষকৃত্যের পাটখড়ি দিলেন শ্রমিকদল নেতা ঠান্ডু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পৌর শ্রমিকদলের সাবেক নেতা দেলোয়ার হোসেন ঠান্ডু। হিন্দু সম্প্রদায়ের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পাটখড়ি সরবরাহ করে তিনি মানবিকতার অনন্য উদাহরণ রেখেছেন।

সোমবার দুপুরে পৌরশহরের দাসপাড়া মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পাটখড়ি হস্তান্তর করা হয়। দেলোয়ার হোসেন ঠান্ডু পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, যুগ্ম আহ্বায়ক শাহীন খান, দাসপাড়া মন্দিরের উপদেষ্টা রনজিত দাস, চন্দন দাস, সাংবাদিক মলিকুল ইসলাম, আশিষ সাহা প্রমুখ।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, শেষকৃত্য অনুষ্ঠানে পাটখড়ি একটি অপরিহার্য উপকরণ। ধর্মীয় রীতি অনুযায়ী এটি ছাড়া শেষকৃত্য সম্পন্ন করা কঠিন। বর্তমানে পাটখড়ির সংকট থাকায় তা সংগ্রহ করাও দুরূহ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দেলোয়ার হোসেন ঠান্ডুর উদ্যোগ প্রশংসনীয়।

দেলোয়ার হোসেন ঠান্ডু বলেন, ‘আমি এই এলাকার সন্তান। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।’

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ৩৬ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন