বিজ্ঞাপন

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট এবং ১৫ মে বিক্রি হবে ২৫ মের টিকিট। একইভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট।

অন্য দিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকায় বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন