বিজ্ঞাপন

আনন্দ-উচ্ছ্বাসে পটিয়ায় বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও বাঙালির চিরায়ত রূপ তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এতে পটিয়া জুড়ে নববর্ষের আমেজ ছড়িয়ে পড়ে।

স্থানীয় এমপি এনামুল হক এনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

পড়ুন- যুক্তরাষ্ট্রের ‘উসকানিমূলক পদক্ষেপ’ নিয়ে আরাগচি-ল্যাভরভের ফোনালাপ

দেখুন- বৈশাখে মাটির খেলনায় আখাউড়ার মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন