বিজ্ঞাপন

চানখারপুলে গণহত্যা: ৮ জনকে অভিযুক্ত করে মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জন পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বিজ্ঞাপন
আনাস হত্যা: ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল

সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে এসব তথ্য জানান।  

তাজুল ইসলাম বলেন, চানখারপুলের গণহত্যার তদন্ত কাজ শেষ হয়েছে। গতকাল রোববার (২০ এপ্রিল) তদন্ত সংস্থা আমাদের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্য দিয়ে জুলাই আগস্টে গণহত্যার প্রথম কোনো ঘটনার তদন্তের কাজ শেষ হয়েছে। চানখারপুলের গত ৫ আগস্টের ঘটনায় ছয় জন নিহত হন। এই রিপোর্টে আমরা ৮ জনকে আসামি হিসেবে পেয়েছি।  

তিনি বলেন, এই ৮ জন আসামির মধ্যে রয়েছেন – ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মো. ইমরুল সাবেক এসি রমজান ডিএমপি, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।  

তাজুল ইসলাম বলেন, যারা সিনিয়র অফিসার তাদের বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে এবং যারা সরাসরি গুলি করেছেন বিভিন্ন ভিডিও’র মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। এই ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের আইজিপির সংশ্লিষ্টতাও রয়েছে।  


চিফ প্রসিকিউটর আরও বলেন, গতকাল তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে আমার কাছে চানখারপুলের ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর আমাদের এখন ফরমাল চার্জ তৈরির প্রক্রিয়া শুরু হবে। আগামী অল্প কিছুদিনের মধ্যে এটা আমরা আদালতে দাখিল করব। পরবর্তীতে আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে।  

তিনি বলেন, এই আটজনের বিরুদ্ধে যে সমস্ত ধারায় প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে – ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল ১৯৭৩ এর অ্যাক্ট ৩ এর (২), ৩ এর  (২ এ, এফ, জি, এইচ) এবং ৪ এর (১), ৪ এর (২) ও ৪ এর (৩) ধারায় মানবতাবিরোধী অপরাধ।  

তিনি আরও বলেন, চানখারপুলের গণহত্যা ঘটনায় নিহতরা হলেন – শহীদ শাহরিয়ার আনাস খান, শহীদ শেখ মাহদী হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক, শহীদ মানিক মিয়া। এই ৬ জনের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যেসব দোষী যুক্ত আছেন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

দেখুন: শাহজাহান খানকে হাতকড়া পড়ানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ 

// সাকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন