বিজ্ঞাপন

আপাতত সিনেমা নিয়ে ব্যস্ত, তারপর বিয়ে : পূজা চেরী

বিরতির পর নতুন সিনেমা ‘দম’-এ যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও।

বিজ্ঞাপন

বর্তমানে আলোচনায় পূজা চেরি; নতুন এ সিনেমা প্রসঙ্গে সদ্যই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই নায়িকা। সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে পূজা বলেন, ‘এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

আফরান নিশোকে পেয়ে নায়িকা বলেন, ‘নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি খুব এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। এ ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন।

বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই।

পড়ুন: হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!

দেখুন: রিজেন্সিতে হঠাৎ ভুতের আবির্ভাব!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন