কানাডায় জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফের ঠিক পাশেই এক ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিতর্কিত লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
হামলার দায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছে বিতর্কিত লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত একটি গোষ্ঠী। ফেসবুকে প্রকাশিত একটি পোস্টে কপিল শর্মাকে উদ্দেশ্য করে ভিডিও পোস্ট করেছে গোষ্ঠীটি। সেখানে তারা কপিলকে বিভিন্ন হুমকি দেন। যদিও এর আগে একাধিকবার হামলার শিকার হয়েছে কপিলের ক্যাফে।
২০২৫ সাল থেকে এখন পর্যন্ত কপিল শর্মার কানাডার ক্যাফে অন্তত চারবার হামলার শিকার হয়েছে। প্রথম গুলি চালানো হয় ক্যাফে উদ্বোধনের কয়েক দিনের মধ্যে, এরপর আরও কয়েক দফা হামলার ঘটনা ঘটে। এবার পাশের রেস্টুরেন্টে গুলিবর্ষণ নতুন করে নিরাপত্তা শঙ্কা বাড়িয়েছে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে দাবি করা হয়েছে, গুলি চালিয়ে কপিল শর্মা ও ক্যাফের মালিককে গ্যাংয়ের সদস্যরা হুঁশিয়ারি দিয়েছে। এমনকি নির্দেশ অমান্য করলে পরিণতি আরও খারাপ হবে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

