বিজ্ঞাপন

আমির খানের ‘মহাভারত’ হতে পারে তার ক্যারিয়ারের শেষ সিনেমা!

বলিউড অভিনেতা আমির খান বরাবরই দর্শকদের চমকে দেন, আর এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তার আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা। এরই মধ্যে তিনি তার স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’ নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করছেন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মহাভারত’ হতে পারে আমির খানের ক্যারিয়ারের শেষ সিনেমা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এটি এমন একটি গল্প যা তিনি সবসময় জীবন্ত করে তুলতে চেয়েছিলেন।

আমিরের মতে, ‘মহাভারত’ দর্শকদের আবেগের সঙ্গে গভীরভাবে সংযুক্ত থাকবে এবং এতে মন ছুঁয়ে যাওয়ার মতো সব উপাদান থাকবে। তিনি আরও বলেন, “হয়তো এই সিনেমা করার পর আমার মনে হবে, আমার আর কিছুই করার নেই। এরপর আমি আর কিছুই করতে পারব না। কারণ, এই ছবির বিষয়বস্তু এতটাই গভীর যে, এটি করার পর হয়তো মরে গেলেও দুঃখ থাকবে না।”

তিনি জানান, প্রতিটি চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা নির্বাচন করা হবে। এর আগেও বহুবার তিনি ‘মহাভারত’ নিয়ে কথা বলেছেন, কারণ এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং সমাজের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করেন তিনি।

এনএ/

দেখুন: দুশ্চিন্তা ভুলতে কি নেপালে ধ্যানমগ্ন আমির খান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন