বিজ্ঞাপন

আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম শুরু

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণে ‘ফুয়েল পাস’ সিস্টেমের কার্যক্রম আরও বিস্তৃত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় নতুন করে আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নতুনভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া জেলাগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

এর আগে গত শনিবার ঢাকা জেলা ছাড়াও চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলায় এ নিবন্ধন কার্যক্রম চালু করা হয়।

পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন