বিজ্ঞাপন

মেহেরপুরে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বিওপির অভিযানে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ পল্টু শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকাল ১০টার দিকে ১৩৯/৪-এস সীমান্ত পিলারের স্বর্ণমূল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক পল্টু শেখ গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীন তেঁতুলবাড়িয়া বিওপির একটি চৌকষ টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৩৯/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল এলাকায় অভিযান চালিয়ে পল্টু শেখকে আটক করা হয়।
পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ, যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৬০০ টাকা এবং একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন:চুয়াডাঙ্গায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন