নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দেয়া আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নেমেছে ইংল্যান্ড নারী ক্রিকেট দল। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দলও রয়েছে দারুণ ছন্দে। সুপার এইট নিশ্চিত করার লড়াইয়ে আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট।
প্রথম ম্যাচে প্রোটিয়াদের মাত্র ৬৯ রানে অলআউট করে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই সাফল্যের পর আজ আর বোলারদের ওপরই আস্থা রাখলেন স্কিভার-ব্রান্ট। ফলে ব্যাট করার আমন্ত্রণ পেলেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের অসাধারণ জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। তাই ইংল্যান্ডের সামনে তারা আজ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট জানান, আগের ম্যাচের পর দল ভালো বিশ্রাম নিয়েছে এবং স্বাভাবিকভাবে প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটের জয় পাওয়া দলটি আজ অপরিবর্তিত থাকছে।
অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানান,‘আমরা টস জিতলে ব্যাটিংই নিতাম।’ পাকিস্তানকে হারানো একাদশে আজ দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তবে জয়ের ধারা বজায় রাখাই মূল লক্ষ্য তাদের।
ইংল্যান্ড একাদশ:
ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।
বাংলাদেশ একাদশ:
রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

