বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের নানা অভিযোগের প্রমাণ পেয়ে আগের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি করে দেওয়া হয়েছে, যেখানে সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল।
এই কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা। নির্বাচনের পরিকল্পনা সম্পর্কেও এবার ধারণা দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘চেষ্টা করব ৩ মে একটা বোর্ড মিটিং করে নির্বাচনের প্রসেস শুরু করে দেওয়ার। যদি শুরু হয়ে যায়, ৩০-৪৫ দিনের মধ্যে নির্বাচন শুরু হয়ে যায়। যেটা ২-৩ সপ্তাহ বাকি থাকে, আমাদের ডেডলাইন থেকে। (সভাপতির পদ থেকে) পদত্যাগের কথা আমরা এখনও চিন্তা করিনি। আমি অন্তত করিনি। আমি নির্বাচনে অবশ্যই অংশ নেব। আমি বিসিবির গঠনতন্ত্র ফলো করব। যে জিনিসটা আমাকে এলাও করে আমি সেভাবে আগাব।’
তামিম আরও বলেছেন, ‘নির্বাচন দিতে চাইলে, আমরা লিগ্যালি অনেক মতামত পেয়ে গেছি আমরা। প্রশ্নবিদ্ধ হওয়ার কারণ, বিগত সব নির্বাচনে জেলা-বিভাগ থেকে যারা আসেন, অ্যাড-হক কমিটি করে দেব, এটা থেকেই নিতে হবে, যখন ইচ্ছা কাউকে বের করে দেবেন, যখন ইচ্ছা কাউকে ঢুকায়ে দেবেন (নিজের পছন্দ দেখে), এসব নিয়ে আমরা অনেক কিছু বলেছি আগে। যেভাবে নির্বাচন হওয়া উচিত আমরা সেভাবেই করবো। যেহেতু আমরা ফেয়ার নির্বাচন নিয়ে এত কথা বলেছি, ইনশাআল্লাহ আমাদের অধীনে আমরা একটা ফেয়ার নির্বাচন দিতে পারবো। আমাদের কোনো অধিকার নেই গঠনতন্ত্র সংশোধন করার।’
৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব তামিমদের বোর্ডের, এর আগেই নির্বাচন সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন তামিম।
পড়ুন:সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


