বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও আকস্মিক বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) স্থানীয় রাজ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, টানা দুই দিনের ভারী বর্ষণ ও নজিরবিহীন বন্যায় ঘরবাড়িতে পানি উঠে গেছে। একই সঙ্গে রাজ্যজুড়ে জরুরি সেবা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এনবিসি নিউজের ড্রোন ফুটেজে দেখা গেছে, ইন্ডিয়ানাপোলিসের র‍্যাভেনউড এলাকার সড়কগুলো ঘোলাটে পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়ির সামনের দরজা পর্যন্ত পানি উঠে যাওয়ায় বাসিন্দারা কায়াক ও ছোট নৌকায় করে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। সড়কের পাশে থাকা অনেক গাড়িও পানির নিচে পুরোপুরি ডুবে গেছে।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ‘ঝড়ে প্রাণ হারানো আমাদের নাগরিকদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাই অনুগ্রহ করে বন্যাকে গুরুত্বের সঙ্গে নিন এবং প্লাবিত এলাকা থেকে দূরে থাকুন।’

তিনি জানান, ইন্ডিয়ানাপোলিসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত না হলেও হোয়াইট নদীর উচ্চ অববাহিকায় প্রায় ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। সেই পানি নিচের দিকে নেমে এসে ইন্ডিয়ানাপোলিসের বিভিন্ন এলাকা প্লাবিত করেছে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাহিনীর পাশাপাশি ন্যাশনাল গার্ডের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। ইন্ডিয়ানাপোলিস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র রিতা রিথ জানান, হোয়াইট নদীর আশপাশের এলাকা থেকে এখন পর্যন্ত ৯১ জন মানুষ ও ৪৫টি পোষা প্রাণীকে উদ্ধার করা হয়েছে।

মারিয়ন কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক পরিচালক জ্যাকব স্পেন্স এই বন্যাকে শতাব্দীর অন্যতম রেকর্ড সৃষ্টিকারী প্রলয়ঙ্করী ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ডেলওয়ার কাউন্টিতে পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ৫৮ বছর বয়সী এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জেনিংস, হোয়াইট, পোর্টার ও লা পোর্টে কাউন্টিতে পৃথক চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইন্ডিয়ানার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন