বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী জাকার্তার কাছে এ দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন রেল কোম্পানি কাই জানিয়েছে, সোমবার রাতে রাজধানীর বাইরে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বেকাশি তিমুর স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

কাইয়ের মুখপাত্র অ্যানি পূর্বা এক বিবৃতিতে বলেন, এই মুহূর্তে আমাদের সব প্রচেষ্টা যাত্রী ও ট্রেনের কর্মীদের উদ্ধার করা। এছাড়া ঘটনাস্থলে আহতদের সহায়তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম অন্তরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কমিউটারলাইন ট্রেন ও একটি দূরপাল্লার ডিজেল ট্রেনের সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। কমিউটারলাইন ট্রেনটি ট্র্যাক-১-এ দাঁড়িয়ে ছিল এবং পূর্ব দিকে সিকারাংয়ের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় পশ্চিম দিক থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন একই লাইনে প্রবেশ করে। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় কমিউটারলাইন ট্রেনগুলো বিদ্যুৎচালিত দ্রুতগতির নগর পরিবহন ব্যবস্থা। এটি মূলত শহরের কর্মজীবী মানুষদের দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে দূরপাল্লার ট্রেনগুলো লোকোমোটিভচালিত। এর মাধ্যমে জাভা দ্বীপের বিভিন্ন বড় শহরের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন