বিজ্ঞাপন

হরমুজ প্রণালি নিয়ে নতুন আইন করছে ইরান

হরমুজ প্রণালিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন আইন আনতে চাইছে ইরান। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান একটি নতুন আইন করতে চাইছে, যেখানে হরমুজ প্রণালির পুরো দায়িত্ব তাদের সেনাবাহিনীর হাতে থাকবে।

ইরানের পার্লামেন্টের (মজলিস) জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইরানের সেনাবাহিনী আগেই এই প্রণালির নিয়ন্ত্রণে আছে। এখন তারা চায়, যেসব জাহাজকে “শত্রু” মনে হবে, সেগুলোর চলাচল বন্ধ করতে।

তিনি আরও বলেন, এই প্রণালি থেকে যে আয় হবে, তা ইরানের নিজস্ব মুদ্রায় নেওয়ার পরিকল্পনাও আছে।

এদিকে যুদ্ধ নিয়ে আরো আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। খবর বিবিসির

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্বাস আরাগচি বলেন, ইরান ‘বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি (যুক্তরাষ্ট্র)-এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।’

তিনি আরো বলেন, ওয়াশিংটন ‘তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। এ কারণেই তারা আরো আলোচনার অনুরোধ করেছে।

ইরান আলোচনা করবে কি না সেটি স্পষ্ট করে তিনি বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি।’

এ বিষয়ে এখনো ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইরানের ‘রাশিয়ার মতো শক্তিশালী বন্ধু ও মিত্র রয়েছে।

এ সময় তিনি ক্রেমলিনকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন