বিজ্ঞাপন

ইরানের তিন ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী

প্রেসিডেন্ট Donald Trump ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিন পরই ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ তিনটির নাম ডিপ সি, সেভিন ও দোরেনা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। জাহাজগুলোতে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ছিল।

ট্যাংকারগুলো ঠিক কোথায় জব্দ করা হয়েছে, সে বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা MarineTraffic-এর তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের একটি এলাকায় জাহাজগুলো আটক করা হয়। সংশ্লিষ্ট অঞ্চলটি ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সামুদ্রিক সীমার কাছাকাছি।

ডিপ সি একটি সুপারট্যাংকার, যা জব্দের সময় আংশিক তেলবোঝাই ছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজটিকে সর্বশেষ গত সপ্তাহে মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল।

দ্বিতীয় ট্যাংকার সেভিন জব্দের সময় এতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এটিকে সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা যায়।

তৃতীয় ট্যাংকার দোরেনা সম্পূর্ণ তেলবোঝাই অবস্থায় ছিল। জব্দের পর এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। তিন দিন আগে ভারতীয় উপকূলসংলগ্ন ভারত মহাসাগরে এটিকে সর্বশেষ শনাক্ত করা হয়।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন, ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত দেশটির বন্দর থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজও প্রবেশ করতে পারবে না।

সর্বশেষ বুধবার দেওয়া এক বিবৃতিতে সেন্টকোম জানিয়েছে, অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী।

পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: আজ বাসের নতুন ভাড়া নির্ধারণ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন