বিজ্ঞাপন

তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ

বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আর্থিক লেনদেনসংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সমিতির কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শাহপরান।

এ সময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের কোনো নেতা এ ধরনের অনৈতিক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল তামাবিল স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে তারা মনে করছেন। তামাবিল স্থলবন্দরকে ঘিরে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির সঙ্গে হাজার হাজার ব্যবসায়ী, শ্রমিক, স্টোন ক্রাশার, পরিবহন মালিক ও শ্রমিকের কর্মসংস্থান জড়িত। পাশাপাশি এ বন্দর দিয়ে পণ্য আমদানির মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে।

তামাবিল স্থলবন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক স্থাপনাকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ বা অপপ্রচার না চালানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।

তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়ে দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

এ সময় সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন : তালতলীতে ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে দুই দিনব্যাপী টিকাদান শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন